বুধবার, ০৬ মে ২০২৬

কুড়িগ্রামে তেঁতুল গাছের মগডালে  নারী, ফায়ার সার্ভিস গাড়ি  দেখে পুকুরে লাফ

বুধবার, মে ৬, ২০২৬
কুড়িগ্রামে তেঁতুল গাছের মগডালে  নারী, ফায়ার সার্ভিস গাড়ি  দেখে পুকুরে লাফ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে নিখোঁজ হওয়ার পর এক বৃদ্ধা নারীকে তেঁতুল গাছের মগডালে দেখতে পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।  ফায়ার সার্ভিসকে খবর দিলে নারীকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস এর গাড়ি সেখানে উপস্থিত হয়। গাড়ি দেখে বৃদ্ধ মহিলা পুকুরে লাফ দেয়। 

বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া ওই নারীর নাম সা‌জেদা বেগম (৬০)। তিনি ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে সা‌জেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর এক সময় তাকে তেঁতুল গাছের মগডালে আবিষ্কার করে।    এ সময় তাকে গাছের ওপর বসে ও শুয়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে পুকুরপাড়ের একটি তেঁতুল গাছের মগডালে অবস্থান করতে দেখা যায়। তবে পরিবারের আপত্তির কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে। তবে কিছুক্ষণের মধ্যে মহিলা পুকুরে লাভ দেয়। পরে তাকে সুস্থ অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল